যশোরে মহালয়া উদযাপন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- যশোর
শারদীয় দুর্গাপূজার সূচনালগ্নে কলাকাটা ও আগমনী গানের মধ্য দিয়ে যশোরে মহালয়া উদ্যাপন করা হয়েছে। শনিবার সকালে চাঁচড়া বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্বালন ও উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ধর্মীয় আচার মেনে কলাগাছ থেকে কয়েক কাঁদি কলা সংগ্রহ করেন ভক্তরা। দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী, এসব কলা দুর্গাপূজার মূল আয়োজনে দেবীর ভোগ হিসেবে নিবেদন করা হবে।
বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ বলেন, অমাবস্যার তিথিতে অনুষ্ঠিত কলাকাটা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এবার বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১টি প্রতিমার ব্যতিক্রমী আয়োজন থাকায় উৎসব আরও বর্ণিল হয়ে উঠবে।
অনুষ্ঠানে কমিটির সভাপতি তাপস কুমার সরকার, সহসাধারণ সম্পাদক মিলন বর্মণ, সাংস্কৃতিক সম্পাদক অভিমন্যু বর্মণ, নবদিগন্ত যুব সংঘের সংগীত শিক্ষক মানিক বর্মণ এবং পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ বর্মণসহ শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন।
জনপ্রিয়










