Advertisement

অপেক্ষা

অপেক্ষা

অপেক্ষা

​একটা সন্ধ্যা এমনি এমনি পার হয়ে গেল,
একটা রাত নিভে গেল কোনো শব্দ না করে।
​একটা জনম বাঁচিয়ে রেখেছিলাম তোমাকে নীল খামে চিঠি পাঠাব বলে,
একটা শহর জমিয়ে রেখেছিলাম তোমার সাথে হেঁটে পার হবো বলে।

একটা পুরো বিকেল তুলে রেখেছিলাম
তোমার হাসির শব্দে কফির কাপ মেলাব বলে,
অথচ একটা নীরবতা গ্রাস করে নিলো আমার সমস্ত আয়োজন,
একটা জীবন কি অবলীলায়  এমনি এমনিই ফুরিয়ে গেল।

​একটা জীবন কেটে গেল নোটিফিকেশন আর মেসেজ ড্রাফটে,
একটা সময় চলে গেল কাজের অজুহাতে আর আক্ষেপে
একটা আস্ত বয়স জমে রইল স্ক্রিনের ওপারে,
ভুল ব্যস্ততায়, ভুল কোনো গন্তব্যে।

​শত নীরবতা জমে জমে পাহাড় হলো,
একটা পথ চলতে চলতে থমকে দাঁড়াল।
অথচ তোমার চোখের দিকে তাকিয়ে একটিবারও—
মন খুলে কিছু বলাই হলো না!

লেখক
ড. মাহবুব বিন শাহজাহান
প্রফেসর, আইন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 

জনপ্রিয়