কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
- কেন্দুয়া, নেত্রকোনা
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও কেন্দুয়া সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিগণ।
সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে র্যালি পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সমবায় উদ্যোক্তা মো. রনি, নারী উদ্যোক্তা রুনা আক্তার, সমবায় সমিতির সদস্য নজরুল ইসলাম ও মো. আলামিনসহ প্রমূখ।
উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমবায় সংগঠন আতাউল হক মিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ এবং সুধীজন।
পরে, ময়মনসিংহ সমবায় প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রথম হওয়ায় নারী প্রশিক্ষণার্থীদে হাতে ক্রেস্ট প্রদান করা হয়।
জনপ্রিয়


















