”নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ৮ নভেম্বর রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ রাসিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ সাদেকুল ইসলাম সহ জেলা পরিসংখ্যান অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী।বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের প্রতিনিধি সহ মাঠ পর্যায়ে পরিসংখ্যান কাজে নিয়োজিত মাঠকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপ পরিচালক মোঃ রাসিউল ইসলাম পরিসংখ্যান সংক্রান্ত একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন বলেন দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এর মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম সঠিক ও সমভাবে বন্টন সহজতর হয়। তাই একটি পরিসংখ্যান যেনো সঠিক তথ্য সম্বলিত হয় সেদিকে তথ্য সংগ্রহকারীদের লক্ষ্য রাখতে হবে।


















