Advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের উদ্যোগে রোববার (৮ নভেম্বর) বিকালের দিকে কেন্দুয়া হাইস্কুল খেলার মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পৌর সদরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, সদস্য আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সিনিয়র সহ-সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক, উপজেলা মহিলা দলের সভাপতি/সম্পাদক, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন, সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি/সম্পাদক, উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
Advertisement
বেনাপোলে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত