Advertisement

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ছদ্মবেশী অভিযান

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ছদ্মবেশী অভিযান
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেনাকাটা ও ওষুধ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, সম্প্রতি রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি সেবা নিতে আসা রোগীরাও দুদকের কাছে মৌখিক অভিযোগ জানান। এসব অভিযোগের ওপর ভিত্তি করে দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি চৌকস দল হাসপাতালে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দুদকের কর্মকর্তারা প্রথমে সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র নিয়ে ফার্মেসিতে ওষুধ চাইতে গেলে দায়িত্বরত কর্মীরা ওষুধ নেই বলে জানান। এরপর কর্মকর্তারা নিজেদের আসল পরিচয় দিয়ে স্টোররুম পরিদর্শন ও যাচাই-বাছাই করলে সেখানে উক্ত সরকারি ওষুধের মজুদ দেখতে পান। পরবর্তীতে দুদকের দলটি হাসপাতালের সরকারি ওষুধ ক্রয়, বিতরণ সংক্রান্ত রেজিস্টার, অর্থ বরাদ্দের বিল-ভাউচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। এছাড়া হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সাথে সরাসরি কথা বলে সেবা গ্রহণের অভিজ্ঞতা ও নানা অব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেন। অভিযানের বিষয়ে দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিল-ভাউচার ও কেনাকাটায় নানা অনিয়ম এবং ভুয়া তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব অনুসন্ধানের বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে আমাদের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে কমিশন থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে হাসপাতালের এক মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না
জনপ্রিয়
Advertisement
বেনাপোলে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত