আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টার।।
বেনাপোলে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টার।। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর জননেতা মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাগরিবের নামাজের পর বেনাপোল রেলস্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে বেনাপোল পৌর কৃষক দলের উদ্যোগে এ আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন। সভাপতিত্ব করেন বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি ও ইদ্রিস মালেক, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর কৃষক দলের সদস্য সচিব জামাল হোসেন, সহসভাপতি হাসান এবং শার্শা উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামানসহ বেনাপোল পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তাঁর অবদান এবং যশোরের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাঁরা তাঁর আদর্শ ও রাজনৈতিক কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।


















