Advertisement

ছাত্রের নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রের নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। রবিবার (৮ নভেম্বর) রাতে ওই মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজুর পর তাকে গ্রেপ্তার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেপ্তার রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায়।

ভুক্তভোগী শিক্ষার্থী ওসমান গণি নাঈম (৯)। স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন গরম ইস্ত্রি দিয়ে শিশুটির নিতম্বে ছ্যাঁকা দেন বলে অভিযোগ উঠেছে।

পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসায় গেলে নির্যাতনের বিষয়টি মাকে জানায় সে। পরে রবিবার রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়
Advertisement
সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী