Advertisement

যশোরে তিনদিনব্যাপী ইজতেমা শুরু শুক্রবার

যশোরে তিনদিনব্যাপী ইজতেমা শুরু শুক্রবার
যশোরে আগামী ২৭ নভেম্বর শুক্রবার শুরু হতে যাচ্ছে সাদ অনুসারীদের তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা। এতে অংশ নেবেন প্রায় ৫০ হাজার দেশি-বিদেশি মুসল্লী। এ লক্ষ্যে ইজতেমা মাঠ, মঞ্চ তৈরি সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। মঙ্গলবার দুপুরে যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য দেন আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে ইজতেমা ব্যবস্থাপনা কমিটির প্রধান কেশবপুর তাবলীগ জামাত আমীর ইমারাত হোসেন জানান, আগামী ২৭-২৯ নভেম্বর যশোর জেলা মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে তিনদিনব্যপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দিল্লীর নিজামুদ্দিন ভক্ত মাওলানা সাদ অনুসারিদের আয়োজনে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের প্রায় ৫০ হাজার মুসল্লী অংশ নেবেন। মুসল্লিদের ইবাদত, থাকা, খাওয়া ও অবস্থানের জন্য তাবু, প্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব সেচ্ছাসেবকের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মুসল্লিদের দৈনন্দিন ব্যবহার ও পান করার জন্য পর্যপ্ত বিশুদ্ধ পানি ও পয়:নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক অসুস্থ হলে মেডিকেল টিমেরও ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও জানান, এবারে ইজতেমায়, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালেশিয়া, সৌদি আরব সহ কয়েকটি দেশের মুসল্লি অংশ নেবেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাবলীগ জামায়াতের যশোর জেলা আমীর ইঞ্জিনিয়ার খায়রুল আমীন, ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ইয়ামিনুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ২৭ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। ২৯ নভেম্বর ফজরের পর আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হব তিনদিনের এই ইজতেমা।
জনপ্রিয়