প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি দিনু আহমেদের সুস্থতা কামনা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- যশোর
প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি ও দৈনিক জনতার স্টাফ রিপোর্টার শেখ দিনু আহমেদ চক্ষু ও হৃদরোগজনিত সমস্যায় ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইতোমধ্যে তাঁর ডান চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দ্রুতই বাম চোখেও অস্ত্রোপচার করা হবে।
এদিকে তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তাঁরা সবার কাছে শেখ দিনু আহমেদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
জনপ্রিয়


















