যশোরে জামান মেডিসিন কর্ণারকে জরিমানা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- যশোর
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখা, ফ্রিজে বরফ জমে ওষুধ ভিজে যাওয়া, বিক্রির অনুপযোগী স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং ভারতীয় পরিচয়ে ভুয়া ওষুধ রাখার অভিযোগে যশোরের জামান মেডিসিন কর্ণারকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর শহরের জেল রোডে কুইন্স হাসপাতালের বিপরীতে অবস্থিত ওষুধের দোকানটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ও জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস।
অভিযান সূত্রে জানা গেছে, দোকানটিতে বিক্রির জন্য নয় এমন স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এ ছাড়া ওষুধ সংরক্ষণের ফ্রিজে অতিরিক্ত বরফ জমে কিছু ওষুধ ভিজে যাওয়ার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। দোকানে থাকা একটি নাকের ওষুধের গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা থাকলেও কিউআর কোড যাচাই করে সেটিকে ভুয়া বলে শনাক্ত করা হয়। এসব অনিয়মের দায়ে দোকানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জনপ্রিয়


















