নেত্রকোণার কেন্দুয়ায় ফিসারিতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে তাপস সরকার (৩৬) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালের দিকে উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া (পাক্কাঘাট) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস সরকার ওই গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সকালের দিকে বাড়ির পেছনে নিজেদের ফিসারিতে পানি সরবরাহের জন্য অসাবধানতায় পানির মোটরের বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বৈদ্যুতিক শকে আহত হন তাপস সরকার, পরে পরিবারের ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















