Advertisement

যশোরে পুলিশের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

যশোরে পুলিশের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। রোববার কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আটকরা হলেন সাজ্জাদ শেখ সাঈদ ও আলম। পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। সাজ্জাদ সাঈদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ১ নভেম্বর যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এসআই সাইফুল ইসলামের মোটরসাইকেল ও মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় অনুসন্ধানের একপর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক