Advertisement

কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশি হয়রানির অভিযোগ

কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশি হয়রানির অভিযোগ
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ মোঃ রেহেনেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ সাহিদুর রহমান সাইদ, পৌর জামায়াতের আমির মোঃ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, কেশবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক হারুনার রশীদ বুলবুল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ রুপালী রানী প্রমুখ। আইনশৃংখলা সভায় কেশবপুর প্রেসক্লাবের সদস্য আশরাফুজ্জামানকে কোন মামলা ছাড়াই পুলিশী হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক হারুনার রশীদ বুলবুল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস।
জনপ্রিয়
Advertisement
সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী