যশোর ভৈরব নদ পরিষ্কারে মাঠে ডা. উষা, সহযোগিতায় বিভিন্ন সংগঠন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
- যশোর
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা উষা। তাঁর উদ্যোগে সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শহরের দড়াটানা ব্রিজ এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
এতে উই আর বাংলাদেশ (WAB) ফাউন্ডেশন, বিডি ক্লিন ও সাসসের সদস্যরা অংশ নেন। প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলে কচুরিপানা অপসারণের কাজ।
উদ্যোক্তা ডা. সাদিয়া মনোয়ারা উষা জানান, প্রথম দুই দিন তিনি একাই এ কাজ শুরু করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানালে বিভিন্ন সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন।
তিনি বলেন, ভৈরব নদ যশোরের প্রাণ। নদটির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রাথমিকভাবে প্রতিদিন এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে ভৈরব নদকে বাঁচানো সম্ভব।
জনপ্রিয়



















