Advertisement

ট্রাম্পের সামনে কঠিন পরীক্ষা, শর্ত মেনে আত্মসমর্পণ করতে বলল ইরান

ট্রাম্পের সামনে কঠিন পরীক্ষা, শর্ত মেনে আত্মসমর্পণ করতে বলল ইরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। শর্তগুলোর মধ্যে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা অর্থ ছাড়সহ সব রণাঙ্গনে সামরিক তৎপরতা বন্ধ করার মতো বিষয়ও রয়েছে। আর এসব শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বানও জানিয়েছে দেশটি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। তবে শান্তি আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে সাতটি শর্ত মেনে নেয়ার দাবি জানিয়েছে তেহরান।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি আল জাজিরাকে জানিয়েছেন, শর্তগুলো হলো—

১. সব রণাঙ্গনে সামরিক ও শত্রুতামূলক তৎপরতা বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে।

২. ইরানের জব্দ করা কয়েক শ কোটি ডলারের তহবিল ছেড়ে দিতে হবে।

৩. ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।

৪. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

৫. ‘আমাদের বিপ্লবের বিরোধীদের’ সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে।

৬. ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

৭. অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এই প্রধান অভিযোগ করেছেন, সম্ভাব্য আলোচনা নিয়ে ‘ভুয়া খবর’ ছড়াচ্ছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে তেহরানের দেয়া এই সাতটি শর্ত যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোহসেন রেজায়ি দাবি করেন, এই যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াশিংটন এখন ‘মরিয়া জুয়াড়ির’ মতো আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘খেলা থেকে সরে দাঁড়ান। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’

একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নেয়ার আহ্বান জানান। পাশাপাশি ইরানের পক্ষ থেকে বারবার তুলে ধরা সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করারও আহ্বান জানান তিনি।

এদিকে ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার কিম্বারলি হ্যালকেট যুক্তরাষ্ট্রের ‘আত্মসমর্পণের’ আহ্বানে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।  তিনি বলেন, ইরানের সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন মোহসেন রেজায়ি। তার এই বক্তব্য থেকে স্পষ্ট, ইরান মনে করছে, এই যুদ্ধে তারাই এগিয়ে রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ করবে কি না এবং এখানে ‘আত্মসমর্পণ’ শব্দটির ব্যবহার বেশ তাৎপর্যপূর্ণ। তাই সেই সিদ্ধান্ত নেবেন দেশটির সর্বাধিনায়ক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দুই মেয়াদেই তাকে নিয়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ‘আত্মসমর্পণ’ শব্দটি শুনলেই তিনি ক্ষুব্ধ হবেন। এটি তার মনে গভীর অস্বস্তি তৈরি করবে।

তার মতে, ট্রাম্প কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না। তাই বলা যায়, মার্কিন প্রেসিডেন্ট এখনো পরিস্থিতির উন্নতির আশা দেখলেও বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থানের যে লড়াই চলছে, তাতে প্রতিটি মুহূর্ত পার হওয়ার সঙ্গে সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে।

জনপ্রিয়
Advertisement
সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী