Advertisement

ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার

ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার
ভারতের পূর্ব মেদিনীপুর মন্দিরের একটি অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালী বাজারের শ্যামাপূজা মণ্ডপের অগ্নিকাণ্ড হিসেবে (সামাজিক যোগাযোগ মাধ্যম) ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে চক্রটি বিভাজন তৈরিতে এমন গুজব ছড়াচ্ছেন। সোমবার (৯ নভেম্বর) বিকাল ২ টা ৪৫ মিনিটের দিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মিরাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে যশোরের কালী বাজারের শ্যামাপূজা মণ্ডপের অগ্নিকাণ্ড হিসেবে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে ছবিটি যশোরের নয়, এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালী বাজারে একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি। সেখানে ঘটনাটি ঘটেছিল কালীপূজার উদ্বোধনীর অনুষ্ঠানের আগের দিন। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সেই সময় জানিয়েছিল পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে প্যান্ডেলের কাপড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পূজামণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বাংলাদেশে যশোরে কালীবাজারে মন্দিরে জঙ্গিদের আগুন দেওয়ার দাবি তুলে যে অপপ্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ছাড়া ছবির ব্যানারে লেখা “JASORA KALIBAZAR” বানান এবং মণ্ডপের নকশাও যশোরের কালীবাজারের সঙ্গে কোন ধরনের মিল নেই। তাই ছবিটিকে যশোরের ঘটনা বলে প্রচার করা বিভ্রান্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক কাজ। এসব গুজবে কান না দিতে এবং যাচাই ছাড়া এ ধরনের পোস্ট শেয়ার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক