Advertisement

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, কারাদণ্ড

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ যুবক আটক, কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ আকাশ  (২২) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার  (১০ নভেম্বর ) সকালে  উপজেলার বাট্টাজোর  পশ্চিমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আকাশ  বাট্টাজোর পশ্চিম পাড়া  গ্রামের শহীদ মিয়ার ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাট্টাজোর  এলাকায় অভিযান চালিয়ে আকাশ কে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন বাট্টাজোর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর আইনি তৎপরতা নিয়মিত পরিচালনা করা হবে।
জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক