Advertisement

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মতলব পৌরসভার মধ্য কলাদী লক্ষ্মীপুর কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাসার ছাদে কাপড় শুকাতে দিয়েছিলেন গৃহবধূ হেলেনা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর সকাল ১০টায় মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক