Advertisement

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণ ভাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপিত

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণ ভাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপিত
‘সত্য সরাসরি সবার আগে’ স্লোগানকে ধারণ করে পথচলার এক বছর পূর্ণ করেছে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে এগিয়ে চলা এই গণমাধ্যমের প্রথম বর্ষপূর্তি ঠাকুরগাঁওয়ের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় শহরের একটি রেস্টুরেন্টে এনপিবির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. মিনহাজ আলম ও পীরগঞ্জ প্রতিনিধি লিমন সরকারের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সময় টিভির স্টাফ রিপোর্টার ও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ। এ সময় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক রেদুয়ানুল হক মিলন, মাই টিভির জেলা প্রতিনিধি ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোহান ইসলাম, চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলক, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল, এখন টিভির জেলা প্রতিনিধি নাহিদ রেজা, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরিফ হাসান, দৈনিক বাংলাদেশ খবরের জেলা প্রতিনিধি আবু সালেহ এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আমন্ত্রিত অতিথিরা এনপিবির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমটির জেলা প্রতিনিধি ও সামগ্রিক কাজের ভূয়সী প্রশংসা করেন। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে কেক কেটে এনপিবির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক