Advertisement

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট, চন্দনপুরের জয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট, চন্দনপুরের জয়
চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘ কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চন্দনপুর ফুটবল একাদশ ও কেড়াগাছি ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কেড়াগাছি ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চন্দনপুর ফুটবল একাদশ জয় অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  জিএম শফিউল আলম শফি,  সদস্য সচিব  চন্দনপুর ইউনিয়ন যুবদল। এছাড়াও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম খসরু, সহ-সভাপতি চন্দনপুর ইউনিয়ন বিএনপি; ইয়াসিন আলী সরদার সহ-সাধারণ সম্পাদক চন্দনপুর ইউনিয়ন বিএনপি; আনোয়ার হোসেন, সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী মানুষ। খেলাধুলা শুধু বিনোদনের নয় এটি তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ফুটবল খেলার আয়োজক কমিটি ও পাশাপাশি বিজয়ী  ফুটবল একাদশকে অভিনন্দন জানিয়েছেন।
জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক