Advertisement

সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

​মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত করার অভিযোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড় ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর সেতুর পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহম্মেদ।

​অভিযানকালে ঘটনাস্থলে ইটভাটার মালিক বা সংশ্লিষ্ট কাউকে উপস্থিত পাওয়া যায়নি। পরে অনুমোদন ও লাইসেন্সবিহীন ইটভাটা হিসেবে চিহ্নিত তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

​অভিযান পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকস, মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচার এবং মেসার্স একতা ব্রিকস।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক