Advertisement

ঢাকায় জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

ঢাকায় জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন দেশটির মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি। এ সময় তিনি বিশেষ করে রাখাইন রাজ্যের চলমান সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কাজ করবেন।

সফরকালে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন কেলি ই. কারি। এ ছাড়া তিনি ঢাকা, কক্সবাজার এবং কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

এর আগে মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছিলেন কেলি ই. কারি। তবে দেশটির বর্তমান শাসকগোষ্ঠী তাকে জানিয়েছে, তারা এই সফরের অনুমতি দিতে প্রস্তুত নয়।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ তুলে ধরবেন তিনি। আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।

জনপ্রিয়
Advertisement
শিক্ষকরা জাতি গঠনের কারিগর- কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিব

শিক্ষকরা জাতি গঠনের কারিগর- কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিব