Advertisement

হামিদপুর আল-হেরা কলেজের অর্ধশত অসচ্ছল শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই

হামিদপুর আল-হেরা কলেজের অর্ধশত অসচ্ছল শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আর্থিক সহযোগিতায় যশোরের হামিদপুর আল-হেরা কলেজের একাদশ শ্রেণির প্রায় অর্ধশত অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনজুরুল হক খোকন শিক্ষার্থীদের হাতে এক সেট করে পাঠ্যবই তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে কলেজের সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
Advertisement
ভূল্লী নদীর মাঠে ৫০ ঘোড়ার দৌড় উৎসব, হাজারো দর্শকের ভিড়

ভূল্লী নদীর মাঠে ৫০ ঘোড়ার দৌড় উৎসব, হাজারো দর্শকের ভিড়