Advertisement

যশোরে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ৯টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান পলাশ, বেনাপোলের কাগমারী গ্রামের নুরুল হুদার ছেলে যুবলীগ কর্মী মো. নজরুল ইসলাম (৩৫), ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া সুমন, একই উপজেলার কায়েমখোলা গ্রামের মৃত মহাসিন মণ্ডলের ছেলে আনিসুর রহমান ওরফে চামড়া আনিচ, বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মাহাতাব শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার, যশোর সদর উপজেলার হালসা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও ধর্মতলা এলাকার ইসহাক আলীর ছেলে ইব্রাহিম হোসেন। এ ছাড়া কেশবপুর উপজেলার সাহাপুর গ্রামের ইব্রাহীম শেখের ছেলে ও ত্রিমোহিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন, অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত বারী সিকদারের ছেলে শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এসএম রুহুল কুদ্দুস (৬২) এবং প্রেমবাগ গ্রামের আলী হোসেনের ছেলে প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. এনামুল কায়েস (৫০) রয়েছেন। অন্যদিকে, মনিরামপুর উপজেলার বাকাশপোল গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম মোড়ল, মনোহরপুর গ্রামের নব কুমার মণ্ডলের ছেলে উজ্জ্বল মণ্ডল, নেহালপুর গ্রামের আলী দফাদারের ছেলে তৌহিদুল ইসলাম এবং লাগাইনডাঙ্গা গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে দেবাশীষ গাইনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এবং অন্যদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জনপ্রিয়
Advertisement
ভূল্লী নদীর মাঠে ৫০ ঘোড়ার দৌড় উৎসব, হাজারো দর্শকের ভিড়

ভূল্লী নদীর মাঠে ৫০ ঘোড়ার দৌড় উৎসব, হাজারো দর্শকের ভিড়