তারেক রহমানের জন্মদিনে এমএম কলেজের ১৯ বিভাগে চারা বিতরণ ছাত্রদলের
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- যশোর
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ১৯টি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে বিভাগীয় প্রধান ও শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ফুলের গাছের চারা তুলে দেওয়া হয়। পরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবীব, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহসিন উদ্দীন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসা. শিরিনা খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
ছাত্রদলের নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি ভূমিকা রাখবে। বিতরণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যা করে বড় করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, জেলা ছাত্রদলের নেতা শিবলি হাসান অমিত, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনপ্রিয়


















