যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- যশোর
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, খাদ্যসামগ্রী ও প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৩টি ভারতীয় শাড়ি, ১৭টি কম্বল, ৯টি চাদর, ১ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ৩ কেজি কিশমিশ, ২৪০টি চকলেট, ৫৫টি খাদ্যসামগ্রী, ২ প্যাকেট সোনপাপড়ি, ৯৬০ প্যাকেট পানমসলা ও ১ হাজার ৩৬৯টি প্রসাধনসামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়


















