Advertisement

ভূল্লী নদীর মাঠে ৫০ ঘোড়ার দৌড় উৎসব, হাজারো দর্শকের ভিড়

ভূল্লী নদীর মাঠে ৫০ ঘোড়ার দৌড় উৎসব, হাজারো দর্শকের ভিড়
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে। ঘোড়ার ক্ষিপ্রগতির দৌড়, সওয়ারিদের হাড্ডাহাড্ডি লড়াই আর দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি ঘোড়ার অংশগ্রহণে জমজমাট এ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় করেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলার ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা ভূল্লী নদীর তীরবর্তী মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো কার্তিকতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ঘোড়দৌড়কে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুর গড়াতেই নানা বয়সী দর্শক ও খেলাপ্রেমিকরা দূরদূরান্ত থেকে মাঠে ছুটে আসেন। মাঠের চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দর্শকরা প্রিয় ঘোড়া ও সওয়ারিদের উৎসাহ জোগান। দৌড় শুরুর পর ঘোড়াগুলোর গতি আর কৌশলের লড়াই মুহূর্তেই বাড়িয়ে তোলে প্রতিযোগিতার উত্তেজনা। আয়োজক ও স্থানীয়দের মতে, আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করতেই এমন আয়োজন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।
জনপ্রিয়
Advertisement
ভূল্লী নদীর মাঠে ৫০ ঘোড়ার দৌড় উৎসব, হাজারো দর্শকের ভিড়

ভূল্লী নদীর মাঠে ৫০ ঘোড়ার দৌড় উৎসব, হাজারো দর্শকের ভিড়