Advertisement

রাজবাড়ীতে ভেজাল সার কারখানা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন তদন্ত কমিটির ঘটনা স্থল পরিদর্শন

রাজবাড়ীতে ভেজাল সার কারখানা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন তদন্ত কমিটির ঘটনা স্থল পরিদর্শন
রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের ডিগ্রীচর চাঁদপুরে অবস্থিত ‘অর্ণব ফার্টিলাইজার’ ও ‘আমিন এগ্রো ফার্ম লিঃ’ এর বিরুদ্ধে ভেজাল ও মানহীন সার উৎপাদন, পরিবেশ দূষণ ও সরকারি আদেশ অমান্যের অভিযোগে কারখানা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন স্থানীয় মোস্তফা আমির ফয়সাল। আবেদনে বলা হয়, ০৩/১১/২০২৫ তারিখে এসিআই কোম্পানি সারের মান খারাপ হওয়ায় এই কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করলেও মালিক মোঃ নূরুল আমীন গোপনে উৎপাদন চালিয়ে যাচ্ছেন। দিনে মুরগির খামারের গোদামে ফিডের বস্তায় লুকিয়ে রেখে রাতে তা পাচার ও বাজারজাত করা হচ্ছে। গত ১৯/১০/২০২৫ তারিখে মোবাইল কোর্টের সময় সংগৃহীত নমুনা SRDI, যশোরে পরীক্ষায় সারে জৈবি কার্বন ও পটাশিয়ামের মারাত্মক ঘাটতি পাওয়া গেছে। ব্যাচ নম্বর ও সঠিক ঠিকানা ছাড়াই সার বাজারজাত করা হচ্ছে। জেলা প্রশাসনের ২৯/০৬/২০২৫ তারিখের ৩ মাসের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ ও শেড করার নির্দেশ এবং পরিবেশ অধিদপ্তরের বর্জ্য ব্যবস্থাপনার আদেশও মানা হয়নি।  এঘটনায় জেলা কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষন অফিসার গোলাম রাসূল  নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযোগকারী মোস্তফা আমির ফয়সাল বলেন এই কারখানা ভেজাল ও মানহীন সার উৎপাদন করে বাজারজাত করছে এছারা এলাকায় পরিবেশ দুসন করছে এলাকাবাসীর  থেকে দাবি জানাই  অবিলম্বে তাদের কারখানা সিলগালা ও স্থায়ীভাবে বন্ধ  করা হোক। অর্ণব ফার্টিলাইজার’ ও ‘আমিন এগ্রো ফার্ম লিঃ এর পরিচালক মো নুরুল আমিন বলেন অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন আমার সার কারখানা সাময়িক উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয় এবং  কিছু সংস্কার এর শর্ত  দেয় আমি সেই শর্ত পূরণ করি, আবার নতুন করে উদ্দেশ্য মূলক ভাবে অভিযোগ দেয়। আমার এই প্রতিষ্ঠানের কাজ করে কয়েকশত শ্রমিক তাদের সংসার চালাতো প্রায় দীর্ঘ দুই বছর কারখানা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে অবিলম্বে কারখানা খোলার দাবি জানাই। এবিষয়ে তদন্ত কমিটির প্রধান জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার গোলাম রাসূল বলেন আমরা কারখানা পরিদর্শন করেছি  তদন্ত শেষে প্রতিবেদন জমাদেয়া হবে।
জনপ্রিয়
Advertisement
শিক্ষকরা জাতি গঠনের কারিগর- কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিব

শিক্ষকরা জাতি গঠনের কারিগর- কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিব