Advertisement

দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি যশোর, এক ক্লিকেই মিলবে সব তথ্য ও সেবা

নিজস্ব ওয়েবসাইট ও পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালুর মাধ্যমে ডিজিটাল যুগে প্রবেশ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। সংশ্লিষ্টদের দাবি, এ উদ্যোগের মধ্য দিয়ে সমিতিটি দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। রোববার (১৫ নভেম্বর) সমিতির মিলনায়তনে ওয়েবসাইটের উদ্বোধন করেন সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এইচ সৈয়দ সাবেরুল হক সাবু। নতুন ব্যবস্থায় সদস্যরা অনলাইনে ওকালতনামা, সদস্য চাঁদা, কল্যাণ তহবিল, চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। পাশাপাশি রশিদ ডাউনলোড, লাইব্রেরি ব্যবস্থাপনা ও মোবাইল অ্যাপের মাধ্যমেও সেবা পাওয়া যাবে। সমিতির ওয়েবসাইটের ঠিকানা www.jashorebda.org.bd। নতুন এ ব্যবস্থায় আর্থিক লেনদেন সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন হবে। এতে স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, আইনজীবী কাজী ফরিদুল ইসলাম, ওয়েবসাইট তৈরি কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাসসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
Advertisement
যশোর সীমান্তে আ :লী নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি

যশোর সীমান্তে আ :লী নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি