Advertisement

ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩
মধ্য ইউক্রেনের কিরোভোহরাদ অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় তিনজন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। গভর্নর আন্দ্রি রাইকোভিচ টেলিগ্রামে জানান, যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। তুলনামূলকভাবে কম হামলার শিকার হওয়া এই অঞ্চলে ৩৬০টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ২৬টি স্থানে আঘাত হানা হয়। তিনি বলেন, রাশিয়ার বাহিনী ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো, পরিবহন প্রতিষ্ঠান, রসদ সরবরাহকেন্দ্র এবং আবাসিক ভবনে হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর দেশটিতে ৫৮০টি রুশ ড্রোন হামলা চালায়। এর মধ্যে ৫৩৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 
জনপ্রিয়
Advertisement
বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে

বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে