Advertisement

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি হারুনার রশীদ বুলবুল। বুধবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনার তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এর আগে গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন একই কলেজের প্রভাষক মো. নাজমুল হোসাইন ও প্রভাষক মেহেদী হাসান। ঘোষিত তফশিল অনুযায়ী, ২৮ থেকে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর জমা, ১ নভেম্বর যাচাই-বাছাই এবং ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়। ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রেসক্লাবের ১৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সিনিয়র সহসভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক—এই তিনটি পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ১৪ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসভাপতিসহ ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।