দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- চট্টগ্রাম
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম নাসিরাবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন- আহবায়ক আসিফ চৌধুরী লিমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান, সদস্য আবদুল হাই, কামাল হোসেন জসীমউদ্দীন, জাবেদ সাফায়েত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সবুজ, যুগ্ন আহবায়ক জনী ফরাজী খুলশী থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আজিজ আজম, আলতাফ হোসেন অনিক চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মোঃ হানিফ সদস্য সচিব ইমরান হোসেন রাব্বি, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহারুল আল রাফি, ৪২ নং পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ ওসমান আহবায়ক মোঃ মাহবুব আলম ৪৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রনি, শুলক বহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বেলাল হোসেন, আসলাম হোসেন পাপ্পু প্রমূখ। মিছিলটি চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনিস্টিটিউট এর গেট থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বায়েজিদ টেক্সটাইল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন অতীতে আওয়ামী লীগ এই নাসিরাবাদে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি সকল প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ড সংঘটিত করেছে। বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনপ্রিয়


















