যশোরে শ্রমিক নেতা মিন্টু গাজী আটক
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- যশোর
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিম।
বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বকচর হুঁশতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
মিন্টু গাজী ওই এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলার আসামি তিনি।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ আগস্ট সকালে বকচর হুঁশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাতেরও চেষ্টা করা হয়। আহত বাপ্পীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় মিন্টু গাজীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে গত ২৮ সেপ্টেম্বর মিন্টু গাজীকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এর আগেও আলোচনায় ছিলেন এই শ্রমিক নেতা। আটক করার পর তাঁকে ওই মামলায় আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
জনপ্রিয়


















