Advertisement

যশোর সীমান্তে ৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

যশোর সীমান্তে ৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির টহলদল এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৫টি শাড়ি, তিনটি থ্রিপিস, দুটি কম্বল, সাত প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস, ২৬ প্যাকেট খৈনি ও ৪০৭টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের মূল্য ৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়