যশোরের পোস্ট অফিসপাড়ায় বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- যশোর
যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় একটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর মুন্সি মিনহাজ উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার পর মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং সাবেক কাউন্সিলর হাজী সুমনের বাড়ির সামনে অবস্থিত লাবিস্তা রেস্টুরেন্ট লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়। পরপর বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। বিস্ফোরণে শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো.বদরুজ্জামান মোল্লাসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন জানান, মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং লাবিস্তা রেস্টুরেন্টের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
জনপ্রিয়
















