Advertisement

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ার শাহআলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে নিহত যশোরের মণিরামপুরের যুবক বিপ্লব হোসেনের (২৩) বাড়িতে চলছে শোকের মাতম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে সে নয়তলা ভবন থেকে পড়ে যায়। সে যশোরের মণিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামের বায়েজিদ হোসেনের ছেলে।

নিহত বিপ্লবের বাবা বায়েজিদ হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বিপ্লব  মালয়েশিয়ার শাহআলম শহরের একটি বহুতল ভবনের বাসায় ছিল। সেখান অসাবধানতাবশত থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে নয়তলা ভবন থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত হতে পারেননি তার বাবা।

এ ঘটনায় বিপ্লবের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

জনপ্রিয়