Advertisement

রাজবাড়ীতে একাধিক মামলার আসামিকে গুলি ক‌রে হত্যা

রাজবাড়ীতে একাধিক মামলার আসামিকে গুলি ক‌রে হত্যা
রাজবাড়ী‌তে একা‌ধিক মামলার আসামী পিয়ারুল সরদার (৩২)কে গুলি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে দূর্বৃত্ত‌রা। শুক্রবার (১৬ অ‌ক্টোবর) রাত সা‌ড়ে ৭টার দিকে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মস‌জি‌দের সাম‌নে এ ঘটনা ঘ‌টে। পিয়ারুল রাজবাড়ী সদ‌রের রামকান্তপুর ইউনিয়‌নের বড় মুরা‌রিপুর গ্রা‌মের হারুন সরদারের ছে‌লে। স্থানীয় ও পু‌লিশ সু‌ত্রে জানা‌গে‌ছে, এশার নামাজ আদায় ক‌রে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মস‌জি‌দ থে‌কে বের হবার সময় হেল‌মেট প‌রি‌হিত এক‌টি মোটর সাইকেল যো‌গে দুইজন এসে তা‌কে গুলি ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে তা‌কে উদ্ধার রাজবাড়ী সদর হাসপাতা‌লে নেওয়া হ‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষনা ক‌রেন। এ সময় তার বু‌কের বাম সাইডে গুলিবৃদ্ধ হ‌য়ে‌ছে ব‌লে জানাগে‌ছে। রাজবাড়ী সদর থানার ও‌সি উত্তম কুমার ঘোষ মৃত‌্যু‌র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হত‌্যার কা‌রণ উদঘাটনে কাজ কর‌ছে পুলিশ।
জনপ্রিয়