Advertisement

ফকিরহাটে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ৩

ফকিরহাটে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ৩
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। ‎ প্রেস ব্রিফিংয়ে তিনি জানান বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে অবস্থিত মিল্ক ভিটার চেয়ারম্যানের দুই তলা বিশিষ্ট বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়। ‎ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগেরহাট জেলা পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ‎আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে স্বীকার করে। ‎ ‎গ্রেপ্তারকৃতরা হলেন—শরিফুল ইসলাম শামীম  মাহমুদুল নবী এবং মেহেদী হাসান রাসেল। ‎আটককৃতরা খুলনার লবনচোরা,বাগেরহাট সদর ও ফকিরহাট এলাকার বাসিন্দা। ‎ ‎এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ঘটনার ধারণকৃত ভিডিও সংবলিত একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এজাহার ভুক্ত অন্যান্য আসামীকে আটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলেও জানান পুলিশ সুপার জামিরুল ইসলাম।।
জনপ্রিয়
Advertisement
বালিয়াকান্দিতে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উদযাপন

বালিয়াকান্দিতে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উদযাপন