Advertisement

কেন্দুয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন

কেন্দুয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ কেন্দুয়া নেত্রকোনার আয়োজনে র‍্যালি পরবর্তী উপজেলা হল রুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানের পরিচালনায় র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন,  কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডেইরি খামারি মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ও ফিড ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাব সদস্য সাংবাদিক রুকন উদ্দিন, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী প্রমূখ। অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন সাখাওয়াত হোসেন তারেক, সরকারি দপ্তর প্রধানগণ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, খামারিগণ ও প্রাণিসম্পদের সাথে জড়িত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
Advertisement
বালিয়াকান্দিতে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উদযাপন

বালিয়াকান্দিতে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উদযাপন