Advertisement

বাগেরহাট ফ্রি মেডিকেল ক্যাম্পে ‎সহাস্রাধিক রোগীর চিকিৎসা সেবা

বাগেরহাট ফ্রি মেডিকেল ক্যাম্পে ‎সহাস্রাধিক রোগীর চিকিৎসা সেবা

‎বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারের অধিক রোগী চিকিৎসা সেবা গ্রহন করেছে। শুক্রবার দিনভর বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এভারকেয়ার, ইউনাইটেড, হলিফ্যামিলি, সিএমএইচ, বারডেম সহ বিভিন্ন হাসপাতালের ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক। বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়, দুঃস্থ  রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, ঔষধ প্রদান ও সন্ধ্যায় জটিল রোগে আক্রান্ত রোগীদের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ল্যাপরোস্কপিসহ বিভিন্ন অপারেশন করা হয়। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেবা গ্রহনকারী ,রোগী ও তাঁদের স্বজনরা।
‎বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফরের সভাপতিত্বে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, সাবেক সচিব ও মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু সহ বাগেরহাটের কৃতি সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকগন।

জনপ্রিয়
Advertisement
বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল