Advertisement

কেন্দুয়ায় বিষপানে পঞ্চাশোর্ধ নারীর মৃত্যু

কেন্দুয়ায় বিষপানে পঞ্চাশোর্ধ নারীর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় কীটনাশক (বিষ) পানে পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালের দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের উত্তর রাজনগর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী ওই এলাকার মো. কাশেম আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই পারিবারিক কলহ হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতের শেষ দিকে তিনি কীটনাশক পানে তার মৃত্যু হয়। ওই নারী গত শনিবার দুপুরের দিকে ঢাকার মেয়ের বাসা থেকে কেন্দুয়ায় ফেরেন। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের  সুরতহাল তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়
Advertisement
মোদির মতো বড় কাপুরুষ ও জুলুমবাজ ভারত আগে কখনো দেখেনি: দিপকে

মোদির মতো বড় কাপুরুষ ও জুলুমবাজ ভারত আগে কখনো দেখেনি: দিপকে