যশোরে পাচার হওয়া ফিরে আসা নারীদের ব্যবসার উপকরণ বিতরণ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- যশোর
মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যশোরে ব্যবসার পণ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর।
রোববার (১১ অক্টোবর) সকালে রাইটস যশোরের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন আশ্বাস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক সুপ্তি দিব্রা। এ সময় রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত ও প্রকল্পের ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়


















