যশোরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির উপহার বিতরণ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- যশোর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে ওয়ার্ড বিএনপি। রোববার (১১ অক্টোবর) বিকেলে যশোর পিটিআই স্কুলের সামনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়


















