যশোরে ১২ ক্ষুদ্র ব্যবসায়ীকে বিনামূল্যে ভ্যান দিল পিযেএস
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- যশোর
যশোরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে ১২ জন সুফলভোগীর মধ্যে বিনা মূল্যে নতুন ভ্যান বিতরণ করেছে প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থা (পিযেএস)।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সংস্থাটির পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমন্বিত আয়বর্ধক কর্মসূচি’র আওতায় এ ভ্যান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন একই প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার পরিচালক কাজী মো. জামিউল ইসলাম ডাবলু।
জনপ্রিয়


















