Advertisement

রূপপুরের ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ বিমান

রূপপুরের ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ বিমান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছেছে রাশিয়ার একটি বিশেষ বিমান। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাশিয়ার ‘এভিয়াকন জিট্রান্স’ পরিচালিত এজেডএস-৬৭১৩ ফ্লাইটটি রাশিয়া থেকে ভারতের দিল্লি হয়ে ঢাকায় আসে। বিমানটিতে ১২টি টিপিএসে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য এই জ্বালানি আনা হয়েছে। এর আগে কয়েক দফায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ইউনিটটির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের অংশ হিসেবে এসব চালান বাংলাদেশে আসছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি চালানে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।