কেন্দুয়া পৌর সদরের সায়মা শাহজাহান একাডেমীর নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. সেকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন বিদ্যালয়ের শিক্ষকগণ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিদ্যালয়ের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন সভাপতিকে বরণ করে নেন বিদ্যালয় কতৃপক্ষ।
সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া।
প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মতিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, সিনিয়র সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ।
এডহক কমিটির সভাপতি মো. সেকুল ইসলাম খান বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করে বলেন, আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নেত্রকোণা-৩ আসনের শিক্ষা বান্ধব এমপিকে।
ড. রফিকুল ইসলাম হিলালী এমপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় নিজস্ব অর্থায়নে “রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম” শুরু করেছেন, এই প্রোগ্রামের মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রসার ঘটছে। অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী তাঁর সহযোগিতার মাধ্যমে নিজেদের পড়ালেখা চালিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের সংসদ সদস্য একজন শিক্ষা বান্ধব এমপি শিক্ষা বিস্তারের উন্নয়নে কাজ করতে আমার সহজ হবে।
তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে, সেই শিক্ষা হতে হবে অবশ্যই সুশিক্ষা। মাদক, ইভটিজিং ও মোবাইল ফোন ব্যবহার প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে, তবে তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূইয়া বলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানকে এডহক কমিটির সভাপতি মনোনীত করে গত ১৩ অক্টোবর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড গেজেট প্রকাশ করেন। আমরা বিদ্যালয় কতৃপক্ষ আজকে তাঁকে সভাপতি হিসেবে বরণ করে নিয়েছি।
তিনি আরও বলেন, নতুন সভাপতি মো. সেকুল ইসলাম খান একজন শিক্ষা বান্ধব ব্যক্তি, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আশা করছি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের পড়ালেখাসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি।
উল্লেখ্য, সায়মা শাহজাহান একাডেমী ১৯৯৫ইং সালে কেন্দুয়া পৌর সদরের কেন্দুয়া আঠারো বাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত করেন মদন উপজেলার লেফটেন্যান্ট কর্নেল শাহ্জাহান উদ্দিন ভূইয়া। বর্তমানে প্রায় একহাজারেরও অধিক শিক্ষার্থী পাঠদান করে আসছে।
সায়মা শাহ্জাহান একাডেমীর নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. সেকুল ইসলাম খান বর্তমানে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি। এছাড়াও উপজেলা ছাত্রদল ও যুবদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক।


















