বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে ড্রেজার ও পাইপ ধ্বংস
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- বকশীগঞ্জ, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার বগারচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ক্ষতি রোধ এবং সরকারি বিধিবিধান বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়


















