Advertisement

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে জানা গেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬ ও ১৫ অক্টোবর দেশে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। এবার গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

Advertisement
১৫০ কিমি গতিতে এগোচ্ছে অর্ণব, বাংলাদেশে প্রভাব কতটা?

১৫০ কিমি গতিতে এগোচ্ছে অর্ণব, বাংলাদেশে প্রভাব কতটা?