Advertisement

রেল পরিদর্শক সিলেট রুটে দুই দিনব্যাপী পরিদর্শনে

রেল পরিদর্শক সিলেট রুটে দুই দিনব্যাপী পরিদর্শনে
‎দুই দিনব্যাপী পরিদর্শনে সিলেট রুটে আসছেন সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) আহমেদ মাহবুব চৌধুরী। ‎ ‎বুধবার ১৪ ও ১৫ অক্টোবর তিনি আখাউড়া-শায়েস্তাগঞ্জ এবং সিলেট-ছাতক বাজার সেকশনের রেলপথ ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নের সরেজমিনে পরিদর্শন করবেন। ‎ ‎রেলওয়ে সূত্রের বরাতে জানায়, পরিদর্শনকালে তিনি রেললাইন, ব্রিজ, স্টেশন, সিগন্যালিং ব্যবস্থা, লেভেল ক্রসিং গেট এবং যাত্রী নিরাপত্তা ও সেবার সার্বিক চিত্র খতিয়ে দেখবেন। এ সময় তার সাথে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ‎ ‎এই পরিদর্শনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সেকশনের সকল স্টেশন মাস্টার, প্রকৌশল ও নিরাপত্তা বিভাগকে সর্বোচ্চ সতর্কতার সাথে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনপ্রিয়
Advertisement
নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী